মালদা

ভারত-বাংলাদেশ এর খেলুয়ারদের নিয়ে সোনালী অতীত ক্লাবের উদ্যোগে দুইদিন ব্যাপী নৌশ্যকালীন ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হল ঝলঝলিয়ায়

সোনালী অতীত ক্লাবের উদ্যোগে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হচ্ছে ফুটবল টুর্নামেন্টের। ভারত-বাংলাদেশ এর খেলুয়ারদের নিয়ে নৌশ্যকালীন ফুটবল টুর্নামেন্টি করা হবে। আজ অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট চলবে দুইদিন ব্যাপী। খেলাটি করা হবে ঝলঝলিয়া স্টেডিয়ামে। এই খেলা উপলক্ষে শুক্রবার মালদা টাউন হলে অনুষ্ঠিত হয় একটি সম্বর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার, বিশিষ্ট ফুটবলার ভাস্কর গাঙ্গুলী সহ অন্যান্যরা। এই নৌশ্যকালীন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ভারত ও বাংলাদেশ- এর খেলুয়াররা। তাই এদিন মালদা টাউন হলে খেলুয়ারদের সম্বর্ধনা দেওয়া হয়।  

        ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার জানান, ২০১২ সালে সোনালী অতীত ক্লাবে প্রতিষ্ঠিত হয়। দিনের পর দিন এই ক্লাব ধীরে ধীরে ভালো কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। এই বছর ক্লাবের সদস্যরা যে খেলাটি আয়োজন করেছে তাতে ভুটান, চেন্নাই, বাংলাদেশ, নেপাল, ভুটান, সিকিম,ডুয়ার্স এবং মালদা থেকেও একটি টিম থাকবে। মোট ১০ টি টিমের মধ্যে এই খেলা হবে।       

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/uyNJopJ9NJg